University তে Senior শব্দটার মানেই যেন বদলে যায়, খুব বেশি আপন মনে হয় শব্দটা। যেকোনো প্রয়োজনে যাদের কথা প্রথমে মনে আসে, Senior রা তাদের মধ্যে অন্যতম। যারা Varsity তে পড়েছেন/পড়ছেন তারা খুব সহজেই এটা অনুভব করতে পারবেন।আজ একটু অন্য প্রসঙ্গে কথা বলি। Varsity তে নতুন Junior আসলে, Senior দের মনে অন্য এক অনুভুতির কাজ করে এটা অস্বীকার করতে পারব না। কারণ এটা মানব জাতির খুব স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। Senior ও Junior এর মধ্যে একটা ভাল সম্পর্ক গড়ে উঠতেই পারে, হতে পারে এটা ভাল বন্ধুতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ইত্যাদি, ইত্যাদি… এটাতে কারো কোন আপত্তি থাকার কথা না।কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন এদের মধ্যে কেউ সম্পর্কের Limit অতিক্রম করা শুরু করে। ধরুন, একজন Junior , Senior এর সাথে আর কথা বলতে চাচ্ছে না। সে Senior কে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু Senior তাকে অনবরত Knock দিয়ে যাচ্ছে, রীতি মতন Disturb করা শুরু করে দিয়েছে। এখন সে তাকে কোন ভাবে Avoid ও করতে পারছে না, Because he/she is his/her senior! এখন Just একবার Junior এর Mental Situation এর কথাটা ভেবে দেখেন। সে এটা কাউকে বলতেও পারছে না, আবার সহ্য ও করতে পারছে না। সে কি নিষ্ঠুর এক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে! এটাকে Harassment না বলে আর কি বা বলা চলে?এই ঘটনা শুধু University তেই ঘটে এমনটা না, কর্মক্ষেত্র/ চাকরিক্ষেত্র/ এমন কি আত্মীয়স্বজন দের মধ্যে ও এমন ঘটনা ঘটতে পারে। শুধু সম্মানের খাতিরে কেউ কাউকে এগুলা বলতে পারে না। এসব লিখে আমি হয়তো কারও মানসিকতা পরিবর্তন করতে পারব না জানি, আমি শুধু চাই সবাই যেন এই বিষয়ে একটু সচেতন থাকুক, হতে পারে সেই মানসিক যন্ত্রণার সহ্য করা মানুষটি আপনারই বোন, ভাই অথবা কাছের কেউ। আমি এখনও বিশ্বাস করি সমাজে খারাপ লোকের থেকে ভাল লোকের সংখ্যাটাই বেশি। সবাই ভাল থাকবেন, সচেতন থাকবেন।
Leave a comment